লক্ষ্মীপুরে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ফরহাদ হোসেন (৩০) নামে এক অটোরিকশা চালককে হত্যার ঘটনায় ৩ যুবককে গ্রেপ্তার করা হয়েছে
চালক হত্যা
ব্যাটারি চালিত রিক্সা ছিনতাই করতে গোপালগঞ্জে আবির সাহাকে (১৫) ইয়াবা সেবনের পর শ্বাসরোধে হত্যা করা হয়।
নোয়াখালীর চাটখিলে কিশোর অটোরিকশা চালক মো.মাসুম ওরফে বাবু (১৪) হত্যাকান্ডের ঘটনায় দেড় মাস পর তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
রংপুরে অটোরিকশা ছিনতাই করে চালককে হত্যার মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে রংপুর সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এ রায় ঘোষণা করেন।
নওগাঁয় ভজন দেবনাথ সজল নামে এক অটোরিকশা চালককে হত্যার দায়ে পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদের প্রত্যেকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রাজবাড়ীতে ভ্যানচালক রূপল শেখকে পিটিয়ে হত্যার ঘটনায় শাশুড়ি ও পুত্রবধূকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল ইসলাম।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে জামান হোসেন নামে এক অটোরিকশা চালক হত্যায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ আসামীদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
ফরিদপুরে ইজিবাইক ছিনতাই করতে গিয়ে চালককে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার অপরাধে দুইজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত।
জয়পুরহাটে ভ্যানচালক আবু সালাম হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ-১ম আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন।
হবিগঞ্জের চুনারুঘাটে নৃশংসভাবে খুন হওয়া ইজিবাইক (টমটম) চালক আতাউর রহমানের হত্যার রহস্য উদঘাটন হয়েছে। প্রধান আসামি হাবিবুর রহমান রামিম মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাহেলা পারভীনের আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছে।